1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে ইউপি সদস্য ও বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে ইউপি সদস্য ও বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছিয়া বেগম ও তাঁর বৃদ্ধ পিতা আব্দুল মান্নান কে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আছিয়া বেগম।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য আছিয়া বেগম ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনে চাররাস্তার মোড় এলাকায় ভাড়া নেওয়া জায়গায় চুক্তির ভিত্তিতে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। গত সোমবার রাতে টানা বৃষ্টিতে দুইটি টিনের ঘরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি তাঁর ঘরে ঢোকার উপক্রম হয়। পরে তিনি পানি নিষ্কাশনের জন্য ঘরের উত্তর পাশের একটি ইট সরিয়ে দেন।
এ বিষয়টি পাশের ভাড়াটিয়া খুশি স্বর্ণকার বাড়ির মালিক শাহজাহান গেদুর ছেলে জীবনকে জানালে এ নিয়ে শাহজাহান, তাঁর ছেলে জীবন ও জীবনের স্ত্রী লিপির সঙ্গে আছিয়া বেগমের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জীবন আছিয়া বেগমের গলা চেপে ধরে মারধর করেন, গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বৃদ্ধ পিতা মো. আব্দুল মান্নানকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আছিয়া বেগম বলেন, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নিজ বাসায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তাঁর বৃদ্ধ পিতার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park