1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিমান বিধ্বস্ত ঘটনায় সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিমান বিধ্বস্ত ঘটনায় সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা :

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ২ টায় আইনজীবী সমিতির চতুর্থ  তলা হল রুমে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনের আহবায়ক এ্যাডঃ আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডঃ নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস সাওর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল,  পি,পি,এ্যাডঃ আলমগীর আশরাফ। এসময় আরো উপস্থিত ছিলেন  এ্যাডঃ শহীদ হাসান , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ এ,বি,এম, সেলিম , এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ, এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫)  এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ ইমরান শাওন , এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ এস,এম,সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ নজরুল ইসলাম , এ্যাডঃ সোহরাব হোসেন সুজন, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park