1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা
পাবনা-৪ আসনে ধানের শীষের পরাজয়ের মূল কারণ নিরপেক্ষ তদন্তের জন্য বিএনপি চেয়ারপার্সনকে অনুরোধ জানালেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল বিকেলে পাকশীতে ‘‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া,মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। তিনি আরও বলেন,কোনভাবেই প্রকৃত বিএনপিকে ধ্বংস করতে দেওয়া হবেনা। যারা রেলের তেল ও কয়লা চুরি করে এবং মাদকে ব্যবসা করে বিএনপিকে ধ্বংস করেছে কোনভাবেই তাদের অশুভ রাজনীতি সফল হতে দেবনা উল্লেখ করে তিনি বলেন,জাসদ ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে যারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের কোনভাবেই সফল হতে দেবনা। পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম,বিএনপিনেতা এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,বিএনপি নেতা পিএনএল আলাউদ্দিন,আব্দুল লতিফ কিরণ,মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ, মাসুদ রানা ইমরান,সাহবুল আলম,শফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আবির হোসেন,আশিকুর রহমান,সিজার হোসেন, আব্দুস সালাম রঞ্জু,টোকন ও কল্লোল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park