1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বৈষম্য থাকবেনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বৈষম্য থাকবেনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবেনা। বাংলাদশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ বিরতি রিসোর্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেছেন।
ইংরেজি দৈনিক দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারীর সভাপতিত্বে ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের উদ্যোগ ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় দেশবরণ্য সাংবাদিক সদ্য প্রয়াত সাইদুর রহমান রিমনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সময় টিভির স্টাফ রিপোর্টার কাদির তালুকদার, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও কালিহাতী প্রসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, জি টিভির সিনিয়র রিপোর্টার খন্দকার মহিউদ্দিন সুমন, চ্যানল ২৪ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিহাতী প্রসক্লাবর সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান সরকার প্রমুখ।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবানের পাশাপাশি রাজনীতিকদের বক্তব্য ও কথাবার্তায় শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। আমি আগামি দিন কালিহাতী-টাঙ্গাইলের সাংবাদিক ও তাদের পরিবার-পরিজনের চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে। রাজনীতির গতানুগতিক ধারার বাইরে গিয়েও আমি কালিহাতী উপজেলার নানাবিধ উন্নয়ন কাজ করব। কালিহাতী ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার একটি বড় উপজেলা। এলেঙ্গায় একটি নতুন প্রশাসনিক উপজেলার দাবি দীর্ঘ দিনের। আমি আগামি দিন কালিহাতী উপজেলা ভেঙে এলেঙ্গাকে প্রশাসনিক উপজেলায় রূপান্তর করব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামা মেরামতের ৩১ দফা নিয়ে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাছি। জনগনই দেশের মালিক। তাই দ্রুত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযাগ্য নির্বাচন হওয়া উচিত।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে সদ্য প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এসময় কালিহাতী ও টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park