
মোঃ জাকারিয়া হোসেন,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর -২০২৫ ইং) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ক্লাসপার্টি -২০২৫” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্লাস পার্টির মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো। এটি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রদর্শনের একটি সুযোগ তৈরি করে এবং সহপাঠীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
এছাড়াও, ক্লাস পার্টি সফলভাবে কোনো কাজ সম্পন্ন করা বা একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষ শেষের আনন্দ উদযাপন করার একটি উপায়।
উক্ত ক্লাস পার্টি অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ্ জাহান।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক ও সকল শিক্ষার্থীবৃন্দ।