1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বাগজানা পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মঙ্গলবার যথারীতি তিনি নিজ কার্যালয়ের কার্যক্রম অন্তে দুপুর বেলা বাগজানার উদ্দেশ্যে রওনা দেন। জেলা প্রশাসক মহোদয় বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনের আগে তিনি প্রথমেই বাগজানা ইউনিয়ন ভূমি অফিসে যান। এসময় তিনি ভুমি অফিসের বিভিন্ন নথিপত্র দেখেন। এরপর বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক সহ সকল ইউপি সদস্য ও সচিব জেলা প্রশাসকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরিষদের গ্রাম পুলিশরা প্রধান অতিথি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। সর্বশেষ তিনি উপজেলার জীবনপুর ও সোনাপুর নয়াপাড়া গুচ্ছ গ্রামের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয় প্রকল্পে বসবাস করা ছোট বড় সব বয়সের নারী-পুরুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভালমন্দ খোঁজ খবর নেন। জেলা প্রশাসক মহোদয়ের সফরসঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক, বাগজানা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ হিস সায়াদ ও বাগজানা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park