1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বগুড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানালেন আমিরুল ইসলাম খান আলীম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বগুড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানালেন আমিরুল ইসলাম খান আলীম

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

তারেক রহমান-এর বগুড়া আগমন উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন আমিরুল ইসলাম খান আলীম এমপি মহোদয়।
এই উপলক্ষে সিরাজগঞ্জের সায়দাবাদ রোডে আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বর্ণাঢ্যভাবে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় বক্তারা আরও বলেন, আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে সিরাজগঞ্জে বিএনপি আরও সুসংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে আশপাশের জেলাগুলোতেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park