1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতাঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতাঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৯ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাইক্লিং প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বাইপাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়। ১২ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় নানা শ্রেণি-পেশার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝেও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান বাবু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম ও সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার,

জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য কাজী কামরুজ্জামান, মো. আলতাপ হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. ম আখতারুজ্জামান মুকুল, ফজলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। খেলায় হার-জিত থাকবে, তাই প্রতিযোগিতাকে খেলোয়াড়সুলভ মানসিকতা করতে হবে।”

সাতক্ষীরায় আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতা তরুণ সমাজকে উৎসাহিত করেছে এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে এমন আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park