1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন জগন্নাথপুরের শাহ মোঃ তোফায়েল হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন জগন্নাথপুরের শাহ মোঃ তোফায়েল হোসেন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

জগন্নাথপুরে প্রবাসীর স্থাপনা ভাংচুরে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ দায়ের শিরোনামে প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষন করেছেন শাহ মোঃ তোফায়েল হোসেন। তিনি জানান, গত ২৪ মার্চ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।  সংবাদে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়।
তিনি জানান প্রকাশিত সংবাদে উল্লেখিত জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মৌজার-১৭২ নং জেএল স্থিত ৪৫৬ নং খতিয়ানে ৮৫৭নং দাগে ৪শতক ভুমি নিয়ে আমাদের কোন বিরোধ নেই। আমরা একই মৌজার ৪৫৬ নং খতিয়ানে ১৭০ নং জেএলস্থিত ৮৯৭ নং দাগে মোট ২ একর ৩৭ শতক ভূমির মালিক। আমাদের মালিকানা ভূমিতে আমাদের নির্মানকৃত পুরাতন পিলার ভেঙ্গে নতুন স্থাপনা নির্মানের প্রস্তুতি গ্রহন করি। তখন জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় লন্ডন প্রবাসী আছিয়া বিবির ভাই  হবিবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত ইছবর আলীর ছেলে আব্দুল ওয়াহিদ উরফে আকল আলী বাদি হয়ে  আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানী করে । এবং আমাদের মালিকানা ভূমি দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।
মিথ্যা অভিযোগের আলোকে এবং আকল আলীর বক্তব্যের বরাতে ২৪ মার্চ প্রকাশিত সংবাদের সাথে আমাদের কোন রূপ সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষের সচেতনতা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park