1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে চান সাংবাদিক সজল কুমার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে চান সাংবাদিক সজল কুমার।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সজল কুমার দাস।

নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত পরামর্শ গ্রহণ করছেন।
সজল কুমার দাস জানান, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এছাড়া সাংবাদিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা ও সমাধানে কাজ করেছেন।

তিনি বলেন, “৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজি প্রতিরোধ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। সবার সহযোগিতায় একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

এ লক্ষ্যে তিনি ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, সুধীজন ও সাধারণ মানুষের দোয়া, আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park