1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদল নেতা শামীম হোসেন, - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদল নেতা শামীম হোসেন,

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড।

এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ছাত্রদল নেতা শামীম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, শামীম হোসেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা। পৌরসভার নাগরিক সেবা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের মতো বিষয়গুলোকে তিনি তার অগ্রাধিকার হিসেবে তুলে ধরছেন।

নিজের সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে শামীম হোসেন বলেন, “আমি কোনো পদ লাভের উদ্দেশ্যে নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করছি। পাঁচবিবি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় গড়ে তুলতে চাই। দলমত নির্বিশেষে মানুষের যে সমর্থন ও ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পৌরবাসী।”

তবে নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি এবং বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক সম্ভাব্য প্রার্থীও মাঠে সক্রিয় রয়েছেন। ফলে কে শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারিত হবে দলীয় সিদ্ধান্ত ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park