1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সীমান্তবর্তী যুবকদের হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে সীমান্তবর্তী যুবকদের হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ।

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে হাঁস ও মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে গত ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশগ্রহণ করেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং এ খাতকে আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে গড়ে তোলার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় হাঁস-মুরগি পালন শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park