
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে যুব দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ অরণ্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করে।