
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের বেরাখাই চারমাথা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক, সহসভাপতি সাহাজামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল-ফারুক, যুবদলের নেতা, পিয়ার নবী, ইয়ামিন, সিদ্দিকুর রহমান খোকনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকেরা।
লিফলেট বিতরণকালে আলহাজ্ব আইনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।