1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির সিনিয়র এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে রুবেল হোসেনকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত রুবেল হোসেনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park