1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
না ফেরার দেশে জামায়াতের এমপি মাওলানা ফরিদ উদ্দিন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

না ফেরার দেশে জামায়াতের এমপি মাওলানা ফরিদ উদ্দিন।

এম সাঈদ | সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

এম সাঈদ | সিলেট প্রতিনিধি

সিলেট-৫ সাবেক সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

আজ (১৩ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের জামাতা নজরুল ইসলাম।

ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি সিলেটের একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সমাদৃত এবং বিভিন্ন্ শিক্ষা ও চিকিৎসা উন্নয়নে জড়িত ছিলেন। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। নিজ এলাকায় পৈতৃক সম্পতিতে তিনি একটি ফাজিল মাদরাসা গড়ে তুলেছেন।

এছাড়াও তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল এন্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে জড়িত।

দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভোগছিলেন। গত মে মাসে তিনি প্যারালাইজড হয়ে ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। মাঝে কিছুটা উন্নতি ঘটলেও শুক্রবার (১২ জুন) থেকে আবার অবস্থার অবনতি ঘটে। রাতে তাঁর মৃ/ত্যু ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park