1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ কক্সবাজার //
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

টেকনাফ কক্সবাজার //

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক সময়ে রাখাইন রাজ্যের সিত্তে টাউনশীপ ও চেনা খালী এলাকার পশ্চিম সাগর থেকে ট্রলার দুটিসহ জেলেদের আটক করা হয়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আরাকান আর্মি বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে বলে জেলেদের মাধ্যমে খবর পেয়েছি। এর মধ্যে পৌরসভার জালিয়া পাড়ার বাসিন্দা আরমানের মালিকানাধীন ট্রলারটি আমাদের ঘাটের।
আরেকটি ট্রলারের মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

মায়ানমারের রাখাইন ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল আরাকান নেটওয়ার্কে দাবি করা হয়েছে, আরাকান আর্মির টহল দল সাগরে টহল দেওয়ার সময় ১৩ জন জেলেসহ বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে। ট্রলার দুটি মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। আটক জেলেদের আরাকান আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

ওয়েবসাইটটিতে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গত জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ১৮৮ জন জেলে ও ৩০টি ট্রলার ফেরত দিয়েছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিক সম্পর্কের ঘাটতির কারণে পরবর্তীতে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ কায়ুকখালী ঘাটের জেলে আব্দুর রহিম জানান, আমরা ২০-৩০ বছর ধরে যেখানে মাছ ধরে আসছি সেখান থেকে আরাকান আর্মি আমাদের ট্রলারগুলো আটক করছে।

পরে তারা মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park