1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নদী ভাঙ্গনের কবল থেকে দুইটি গ্রাম রক্ষায়  এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নদী ভাঙ্গনের কবল থেকে দুইটি গ্রাম রক্ষায়  এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী ভাঙ্গনের কবল থেকে দুইটি গ্রাম রক্ষায়  এলাকাবাসীর পক্ষে লিখিতভাবে আবেদন করেছেন সিলেট জজ আদালতের এপিপি জামায়াত নেতা খানপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট ইয়াসীন খান।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে লিখিতভাবে এ আবেদন করেন। এর আগে ৭ মে এলাকাবাসীর পক্ষে নদী ভাঙ্গনের রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করা হয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খানপুর ও ৭ নং ওয়ার্ড জালালপুর গ্রাম কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। ইতিমধ্যে নদী ভাঙ্গনে খানপুর গ্রাম সংলগ্ন গঙ্গানগরও মদিপুর নদী গর্ভে বিলীন হয়েছে। এখন নদী ভাঙ্গনের কবলে পড়ে খানপুর গ্রাম খানপুর পূর্বপাড়া জামে মসজিদ জালালপুর গ্রাম, খেলার মাঠ,মসজিদ ও কবরস্থান নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। জনগুরুত্বপূর্ন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আবেদনকারী।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজিমুল হক জানান, নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে কুশিয়ারার ভাঙনে বিহীন হয়ে যাবে গ্রাম দুইটি। তাই দ্রুত নদী ভাঙনের কবল থেকে গ্রামবাসীকে রক্ষায় জরুরি ভিত্তিত্বে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

সিলেট জজ আদালতের এপিপি জামায়াত নেতা অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে খানপুর ও জালালপুরে এ দুটি গ্রাম রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসির পক্ষে আবেদন করেছি। কোন রকম  সময়ক্ষেপণ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, আবেদন পেয়েছি।  ভাঙনে রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park