1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা

মো সালাউদ্দীন -পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মো সালাউদ্দীন -পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর)  উপজেলার যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া,সিনিয়র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক  হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান (গুড্ডু)।

অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মীসহ ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় যুবদলের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের  উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park