1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় ব্রাকের ফ্রি চক্ষু ক্যাম্প বিনামূল্যে চশমা পেলেন ১০০০ মানুষ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবহাটায় ব্রাকের ফ্রি চক্ষু ক্যাম্প বিনামূল্যে চশমা পেলেন ১০০০ মানুষ।

মাসুদ রানা,সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মাসুদ রানা,সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটায় ব্র্যাক সাতক্ষীরা-১ অঞ্চলের (দেবহাটা এলাকা) উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ১,০০০ মানুষের মাঝে চশমা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবহাটা ব্র্যাক অফিসে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্র্যাকের সাউথ ওয়েস্ট ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন “অর্থের অভাবে যেন কোনো মানুষের চোখের আলো নিভে না যায়, সে লক্ষ্যে ব্র্যাক কাজ করে যাচ্ছে। আজকের এই ক্যাম্পে আগত রোগীদের মধ্যে যাদের চোখে ছানি (ক্যাটারেক্ট) ধরা পড়েছে, তাদেরকে ব্র্যাকের বিশেষ সহায়তায় অত্যন্ত স্বল্পমূল্যে সার্জারি বা অপারেশনের ব্যবস্থা করা হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি)নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জামাল হোসেন এবং সামগ্রিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) শফিউর রহমান খান।

গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি উচ্চপ্রশিক্ষিত ও বিশেষজ্ঞ মেডিকেল টিম এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিকেল টিমের উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহীন ইকবাল,ডা. শেখ আতিক ইকবাল, ডা. সুব্রত কুমার হালদার,ডা. ফরহাদ চৌধুরী সহ মেডিকেল টিমের অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর সুভাস চন্দ্র বিশ্বাস, রিজিয়ন কো-অর্ডিনেটর আলী হোসেন, রিজিয়ন কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মামুন মিয়াসহ ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিনামূল্যে চোখ পরীক্ষা ও মানসম্মত চশমা পেয়ে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সেবা নিতে আসা একাধিক প্রবীণ ব্যক্তি জানান, চশমা কেনার সামর্থ্য না থাকায় তারা দীর্ঘদিন ধরে দৃষ্টির সমস্যায় ভুগছিলেন। ব্র্যাকের এই মানবিক উদ্যোগের ফলে তারা নতুন করে দেখার আলো পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park