1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানাঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানাঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানাঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২৭ শে জানুয়ারি সোমবার সাতক্ষীরার
দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে

সোমবার ২৭ জানুয়ারী বিকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতে এই জরিমানা ও সাজা প্রদান করেন। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেবহাটার দায়িত্বপ্রাপ্ত আব্দুর রশিদের দেয়া তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের আসমান গাজীর ছেলে আশরাফুল ইসলামের বসত বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,

দেবহাটা থানার ওসি হযরত আলী, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফুলের বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, DAP- ৬০ বস্তা, TSP ৩০ বস্তা, MOP- ৩ বস্তা) উদ্ধার করেন।

রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামকে ২,০০,০০০/- দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park