1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত।

মাসুদ রানা সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পঠিত

মাসুদ রানা সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটায় ব্রাক সাতক্ষীরা-১ অঞ্চল (দেবহাটা এলাকা)-এর আয়োজনে ৩০ বছরের উর্ধ্বে সকল নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. অনন্যা রাণী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাকের সাতক্ষীরা-১ অঞ্চল (দেবহাটা এলাকা) ব্যবস্থাপক (দাবি) সফিউর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর সুভাস চন্দ্র বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আলী হোসেন, তরিকুল ইসলাম, গৌরি সরকার, রুমা খাতুন, বিজিত দাস প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্রাক এলাকা ব্যবস্থাপক (দাবি) সফিউর রহমান খান বলেন, “ব্রাক সবসময়ই আর্তমানবতার সেবায় মানুষের পাশে থাকে। ১৯৭২ সাল থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্রাক। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এরই ধারাবাহিকতায় আজ দেবহাটায় এই ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, স্বাস্থ্যসেবার পাশাপাশি দেবহাটায় ব্রাকের অন্যান্য নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,৪ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক বিদ্যালয় পরিচালনা।ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করতে ফ্রি শিক্ষা কার্যক্রম চালু ।ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৮ হাজার লিটার বিশুদ্ধ পানি বিনামূল্যে সরবরাহ।নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ।কৃষি বিপ্লবের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের সবজি ও ধানের বীজ এবং আধুনিক ধান কাটার মেশিন ও পাওয়ার টিলার প্রদান।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশ, ব্রাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, রোটারী ক্লাব অব ঢাকা এবং রোটারী ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন।

ক্যাম্পে সেবা নিতে আসা বিশাখা রাণী জানান, সঠিক সময়ে বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত। জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্তকরণে ব্রাকের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, এই স্ক্রিনিং কার্যক্রমটি আগামীকাল ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা থেকেও যথারীতি অনুষ্ঠিত হবে। যোগ্য সকল নারীকে এই সেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park