1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- পুরাণ মতে যুগের পর যুগে অসুর শক্তির প্রভাব সমাজকে আচ্ছন্ন করে এসেছে। বর্তমান সময়েও সেই অশুভ শক্তি যখন হিংসা, লোভ, কুসংস্কার আর অসত্যকে জড়িয়ে ধরছে, তখন মানবিকতা ও শিক্ষার আলোই একমাত্র তা থেকে মুক্তির পথ দেখাতে পারে। এই দর্শনকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন বাংলা চলচ্চিত্র ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয়।
ছবির চিত্রনাট্য,সংলাপ,গান ও অভিনয়ে ছিলেন পরিচালক সত্যব্রত কুমার।তিনি জানান,
“আমরা চাই এই চলচ্চিত্র কেবল বিনোদনের উপকরণ না হয়ে সমাজে এক নতুন চেতনার সঞ্চার ঘটাক। দর্শকরা সিনেমা হল থেকে ফিরবেন জীবনের এক গভীর মুল্যবোধের বার্তা নিয়ে।”
কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই ছবিতে প্রতিফলিত হয়েছে নৈতিক শিক্ষার গুরুত্ব, সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং দেবী দুর্গার মাতৃরূপে ঐক্যের মন্ত্র। সমাজের অন্ধকার ভেদ করে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস বলেই মনে করছেন উপস্থিত বিশেষ অতিথিরা।
ছবিটি ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পুজোর আগেই এই ছবিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
ছবির অভিনয়ে পাপিয়া অধিকারী,বিল্লদল চট্টোপাধ্যায়,অর্পণ কুমার শর্মা, অনির্বান, নিবেদিতা সেন ও সঙ্গিতে অনুপ জলোটা, পন্ডিত তুশার দত্ত, শ্বেতা গুপ্তা, স্ত্রোত্রে শুভ দাশগুপ্ত বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park