1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নে মানবিকতায় দৃষ্টান্ত রাখছেন শামীম আহমেদ, পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নে মানবিকতায় দৃষ্টান্ত রাখছেন শামীম আহমেদ, পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের শামীম আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে কুল্লাগড়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন শামীম আহমেদ। এ সময় তিনি নিজ হাতে অসহায় মানুষের হাতে পূজার উপহার তুলে দেন।
ছবিতে দেখা যায়, স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে তিনি বস্ত্র বিতরণ করছেন।
শামীম আহমেদ কাকড়াকান্দা গ্রামের আব্দুল সাত্তার ও আছিয়া খাতুনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের ছোট ভাই তিনি।

স্থানীয়রা জানান, শামীম আহমেদ শুধু ধর্মীয় উৎসবেই নয়, এলাকার দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনেও পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়েও তিনি সোচ্চার।
ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন শামীম আহমেদ এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকার মানুষের জন্য কাজ করতে চান—এমনটাই তার ঘনিষ্ঠজনদের ভাষ্য।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে শামীম আহমেদের মতো তরুণরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
শামীম আহমেদ জানান, আমি সব সময় চেষ্টা করি,মানুষের পাশে থেকে কিছু করার। এটা পারিবারিক শিক্ষা। মানুষ কাজ করলে ভুল হতে পারে,ভুলের উপরে কেউ নন। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমার একটা সত্বা রয়েছে। আমি এটার অপব্যবহার করি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park