1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন।" - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

“দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন।”

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ব্রিজ মোড়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে শাহিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার ২৩শে আগষ্ট সকাল ৮:২০ মিনিটের দিকে দামুড়হুদা ব্রিজ মোড়ের দামুড়হুদা ব্রিজ সংলগ্ন প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন দামুড়হুদার চিৎলা কবরস্থান পাড়ার বাবলুর ছেলে।

আহতরা হলেন দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট মোঃ ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ মোঃ জনি (৪২) এবং দামুড়হুদা মন্দির পাড়ার রবিন জেলের ছেলে রং মিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দামুড়হুদা ব্রিজ সংলগ্ন মোড়ে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি বা ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর শাহিনের অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park