1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাহেরপুর কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তাহেরপুর কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ বার পঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। দিনভর আনন্দ-উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ রাজশাহী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ডি.এম জিয়াউর রহমান জিয়া, সদস্য, রাজশাহী জেলা বিএনপি ও আহ্বায়ক, বাগমারা উপজেলা বিএনপি।
জনাব মাহবুব সিদ্দিকী, সভাপতি, হেরিটেজ রাজশাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি জনাব আবু নাঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ নজরুল ইসলাম মন্ডল। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সঞ্চালনায়: মোঃ সোহেল রানা শিক্ষক প্রতিনিধি, তাহেরপুর কলেজ।
খেলাধুলা দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ প্রায় ২০টি ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিতি কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে জনাব আবু নাঈম মোঃ সামসুর রহমান মিন্টু বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাহেরপুর কলেজ আগামীতেও শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব বজায় রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park