1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানও শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর সংসদীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য। তাঁরা সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে তাঁদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

মির্জা ফয়সল আমীনের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রতিনিধিত্ব ত্রয়োদশ জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park