1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

: সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী যুব সংগঠন জেয়ালা যুব সংঘের উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বাদ আসর জেয়ালা দিঘির পাড়ে অবস্থিত মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন মাওলানা আজিজুল ইসলাম (জিহাদী)।

জেয়ালা কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি ও আলহাজ্ব জেহের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম (মুকুল),হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,৮ নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন,সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, জেয়ালা কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, জেলা বিএনপির সদস্য এ্যাড. মোঃ নুরুল ইসলাম, ,৮ নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাকদির হোসেন (রুবেল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাশিদুজ্জামান (রানা), ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতিয়ার রহমান।

মাহফিল এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সি শওকাত আলী,আলহাজ্ব আব্দুল গফফার, আলহাজ্ব শুকুর আলী, আবু দাউদ,আবু হাসান ও রফিকুল ইসলাম ও মোহর আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park