1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে রিলিজ স্লিপে ভর্তি চলছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে রিলিজ স্লিপে ভর্তি চলছে।

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে অবস্থিত ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, রিলিজ স্লিপের মাধ্যমে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, সমাজবিজ্ঞান, ইংরেজি ও গণিত বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও মাস্টার্স শেষ পর্বে রিলিজ স্লিপের মাধ্যমে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি চলছে।

একই সঙ্গে ডিগ্রি (পাস) কোর্সে বি.এ, বিএসএস, বিবিএস ও বিএসসি কোর্সেও আবেদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজটি ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। সম্পূর্ণ রাজনীতি ও ধূমপানমুক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সুব্যবস্থা রয়েছে। এছাড়া যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাস সার্ভিসও চালু রয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজ ক্যাম্পাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কাজী মো. শফিকুর রহমান।

কলেজ কর্তৃপক্ষ জানান, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park