1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মোঃ আল-আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাট পাঁচবিবিতে  একটি গুরু চুরি করার সময় একজন গরু চোর জনতার হাতে আটক হয়েছে।

উক্ত ঘটনাটি ঘটেছে আজকে (মঙ্গলবার) সকাল অনুমান ৯ ঘটিকার সময় পাঁচবিবি থানার কেশবপুর গ্রামে। উক্ত গরুটিমোছাঃ ফাতেমা বেগম (৪৭), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, স্বামী-দুদু মিয়া, মোসাম্মদ ফাতেমা বেগম বলেন আমি আজকে সকাল ৮:৩০ মিনিট দিগে একটি লাল রংয়ের দেশী জাতের গাভী গরু কেশবপুর গ্রামস্থ কড়িয়া-পাঁচবিবি পাকা রাস্তার পার্শ্বে গোবরা বিল নামক স্থানে ঘাস খেতে বেঁধে রেখে বাড়িতে চলে যাই।

এক থেকে দেড় ঘন্টার পর এসে দেখি আমার গরুটি নেই, চারদিকে খোঁজাখুঁজির পর, বেলা আনুমানিক এগারোটার দিকে জানতে পারি বড় মানিক স্থানে একটি চোরাই গরু ধরেছে। আমি তাড়াহুড়া করে এসে দেখি এই গরুটি আমার। 

আমি সেখানে উপস্থিত হয়ে জানতে পারি এলাকাবাসী এই গরু চোরকে আটকে থানায় খবর দিয়েছে। উপস্থিত এলাকাবাসী আরো বলেন ৫ মিনিটে এমন ঘটনা নিয়মিত ঘটে আসতেছে। আটককৃত গরু চোরটি হলো, মোঃ আলম হোসেন (৪৮),  জয়পুরহাট সদর থানার -হানাইল দিঘিপাড়া, গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। 

উপস্থিত স্থানীয়রা আরো জানান আমাদের এলাকায় সীমান্তবর্তী কাছে হওয়ায় মাঝেমধ্যেই সীমান্তবর্তী দিয়ে চোরাই গরু পার হয় । তবে আমরা বুঝতে পারি না যে,  এটা চোরাই গরু না ইন্ডিয়ান গরু। আজকেও এমনই হয়েছিল তবে হারানো গরুর কথা আমরা জানতে পারে তাকে আটকিয়ে দেই।

এ ব্যাপারে থানার ওসি মোহাম্মদ কাউসার আলী বলেন, স্থানীয়রা এক চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। উক্ত বিষয়ে পাঁচবিবি থানার মামলা নং-১৩, তারিখ- ১২/১১/২০২৪ খ্রিস্টাব্দ,  ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ কার্যক্রম চলছে। 

ওসি মোহাম্মদ কাউসার আলী আরো বলেন, জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট প্রভৃতি থানা এলাকায় তার বিরুদ্ধে ১২(বারো)টি চুরি মামলাসহ ১৮ টি মামলা রয়েছে। এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park