1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর মোঃ আব্দুল গফুর মন্ডল ও তার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলায় ছয়জন আহত হন, যাদের মধ্যে শাহ-পরান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পাশাপাশি জামায়াত কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ ঘটনার পরপরই পাঁচবিবি উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জয়পুরহাট সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরদিন কুসুম্বা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন,
“এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারি আবু রায়হান, তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান।এছাড়াও কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসু মোহাম্মদ খলিলুর রহমান এবং সেক্রেটারি মোঃ ওমর ফারুক সমাবেশে বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জামায়াতে ইসলামী পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park