1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে  ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে  ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর  প্রতিনিধি::
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর  প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে এসআই মো. আল-আমিন, এসআই দিপংকর হালদার ও এএসআই আলী আকবর সহ একদল পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি-সৈয়দপুর হইতে রানীগঞ্জ ব্রীজ হয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ীযোগে দুইজন লোক মাদকদ্রব্য গাঁজা নিয়া জগন্নাথপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ইছগাঁও গ্রামের পাশে  নলজুর নদীর উপর নির্মিত স্টীল ব্রীজের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কের উপর রাত ৯টার ১৫ মিনিটের দিকে যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে সিএনজি হইতে দুইজন ব্যক্তির হাতে ২টি সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে দৌড়াইয়া পালানোর সময় জেলার জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হুমায়ূন কবির (৪২) ও বিশ্বনাথ থানার লামাকাজী বাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. শাহজাহান মিয়া (২৫) কে গ্রেফতার করেন। এ সময় এক লক্ষ টাকা দামের ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে থানা এসআই দিপংকর হালদার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে একলক্ষ টাকার মুল্যে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park