
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪মে) অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই শাহ আলম, এসআই মো. লুৎফর রহমান ও এএসআই মো. হুমায়ূন কবির বাহার সহ একদল পুলিশ ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আনসার আলী ছেলে মহি উদ্দিন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামীকে গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।