1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃঃ

 

সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী ইউনিয়ন মার্কেট পয়েন্ট এর  খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে ১৯ অক্টোবর  এনামুল ইসলাম নামের এক প্রার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারী এনামুল ইসলাম পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিগত ১৯/০৯/২০২৫ ইং তারিখে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উপজেলার অন্যান্য এলাকাসহ পাটলী ইউনিয়ন মার্কেট এলাকায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের আহ্বান করা হয়। আমি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ও নিয়ম অনুযায়ী আমার দরখাস্তের সাথে যাবতীয় কাগজ পত্র জমা দেই।  কিন্তু ১৬/১০/২০২৫ ইং তারিখে উপজেলা খাদ্য বান্ধব কমিটি প্রবাসী বলে আমার আবেনটি বাতিল করে দেয়। যদিও আমি  বিগত ৫ বছর  যাবত আমি আমার নিজ গ্রামে বসবাস করে আসছি। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ডিলার হিসাবে নিয়োগ পাওয়া সি এস এম এন্টারপ্রাইজ  দাখিলকৃত দরখাস্তের ফাইলে খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স ছিলনা।এমনকি সরজমিন তদন্তকালীন সময় তদন্ত কর্মকর্তা রাজমনি সিংহ নিকট লাইসেন্স দেখাতে পারেনাই। এর পর ও সি এস এম এন্টারপ্রাইজ লটারীর মাধ্যমে ডিলার নিযুক্ত হয়। হাতনম ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং নিয়োগপ্রাপ্ত ডিলার তদন্তকালীন সময়ে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন। এতে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে অভিযোগে দাবি করা হয়।

 

তিনি জেলা প্রশাসকের নিকট স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা এবং অনিয়মের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান।

 

তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ জানান, তদন্তকালীন সময় সি এস এস এন্টারপ্রাইজ এর প্রো: মারজান আহমদ চৌধুরী

 

খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স দেখাতে পারেনাই তা আমি প্রতিবেদনে উল্লেখ করেছি।

 

অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন,  অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park