1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ইনাতনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে ইনাতনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৭০ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর বাড়ির দেয়াল ভেঙ্গেঁ ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাযায়, ইনাতনগর গ্রামের মো. আব্দুল্ল্যার স্ত্রী সৈয়দা সাহেদা বেগম ১০৬৩/০২ নং দলিলমূলে বাড়ির ভূমিটি ক্রয় করে ভোগদখল করিয়া আসিতেছেন। প্রতিপক্ষ একই গ্রামের অবিব উল্ল্যাহ’র ছেলে হাসিদ উল্ল্যাহ ও তার ছেলে সেপিয়ার হোসেন অবৈধভাবে দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হইলে সৈয়দা সাহেদা বেগমের ভাগনা তারেক মিয়া গত ২৩ এপ্রিল ২০২৫ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জে পিটিশন মোকাদ্দমা ৩৭৫/২৫ দায়ের করেন। মোকাদ্দমা দায়েরের পর বিজ্ঞ আদালত উভয় পক্ষকে নালিশা ভূমিতে আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশে জগন্নাথপুর থানার এ এস আই কামাল উদ্দিন ঘটনাস্থলে পৌছে গত শুক্রবার ( ২৫ এপ্রিল) নালিশা ভূমিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারী করেন। বৃহস্পতিবার পহেলা মে প্রতিপক্ষ হাসিদ উল্ল্যাহ সহ তার পক্ষের লোকজন গভীর রাতে বাড়ির মূল ফটকে তালা দেয়া থাকলেও পাশের দেয়াল ভেঙ্গে নালিশা ভূমিতে প্রবেশ করে টিনসেট ঘর নির্মাণ করেন। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park