1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাটে সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং রাজশাহীর সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতা, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় চারঘাট উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ভয়েসেস ফর চেঞ্জ (Voices for Change) প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার সহ সংলাপে সরকারি সেবাপ্রদানকারী, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংলাপে এ সময় সরকারি সেবার মান উন্নয়ন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিক সমাজের কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park