
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ৪ নং ঘোনা ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪জুন (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর বাইতুল মামুর জামে মসজিদে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কর্মপরিষদের সদস্য মোঃ শহীদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিসুর রহমান , প্রভাষক রাসেল ইকবাল,
সমগ্র কর্মী সম্মেলন পরিচালনা করেন ৪ নং ঘোনা ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মুকতারুল ইসলাম।