1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুকৃবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অনুষদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

খুকৃবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অনুষদ।

খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পঠিত

খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর খেলার মাঠে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ। টানটান উত্তেজনাপূর্ণ নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরবর্তীতে রোমাঞ্চকর টাইব্রেকারে ভেটেরিনারি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ।

সহকারী প্রভোস্ট ড. মোঃ উজ্জ্বল হোসেন ও ড. মোঃ হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। উপাচার্য তাঁর বক্তব্যে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী মৌসুমে ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেন। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park