1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকাতার এ আই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলকাতার এ আই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তুলতে কলকাতার প্রযুক্তি সংস্থা এস আর এম অরনিক এ আই টেক প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে চিকিৎসক ও ক্লিনিকের জন্য তিনটি আলাদা এ আই -চালিত অ্যাপ্লিকেশন ও পরিষেবা।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সংস্থার সি ই ও ডক্টর শতরুপা মন্ডল ও কো ফাউন্ডার গ্যান শ্রীবাস্তব। তারা জানান, ছোট থেকে বড় ক্লিনিক বা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনা, রোগী যোগাযোগ এবং ডিজিটাল উপস্থিতি সবকিছু সহজ করতে এই উদ্যোগ।
প্রথম পরিষেবা ক্লিনিক প্রো প্লাস একটি এ আই চালিত ক্লিনিক ও ডাক্তারের প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এতে রয়েছে মাল্টি-ক্লিনিক ও মাল্টি-স্টোর সমর্থিত উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সহজ বিলিং ও রেভিনিউ ড্যাশবোর্ড, এ আই-ভিত্তিক ত্রুটি যাচাই ব্যবস্থা, হোয়াটস এপ,এস এম এস ও ই-মেলের মাধ্যমে স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ, ডাটা-ভিত্তিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, ইন্টিগ্রেটেড ফার্মেসি ম্যানেজমেন্ট এবং এক্সট্রা ও সি আর প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় পারচেজ অর্ডার আপডেট। পাশাপাশি প্রেসক্রিপশন লেখার সময় বিভিন্ন মেডিক্যাল গাইডলাইনের ভিত্তিতে এ আই পরামর্শ এবং কাস্টমাইজযোগ্য ডিজিটাল প্রেসক্রিপশন সুবিধাও রয়েছে।

দ্বিতীয় পরিষেবা ‘নাইন্টি নাইন এ আই টেক’। যা ক্লিনিক ও চিকিৎসকদের অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য তৈরি। সংস্থার মতে, অনেক দক্ষ চিকিৎসক ডিজিটাল জগতে পিছিয়ে পড়েন ধারাবাহিকতা, সিস্টেম ও সময়ের অভাবে। এই পরিষেবার মাধ্যমে এক ছাতার নিচে এ আই-চালিত ডিজিটাল উপস্থিতি তৈরি, গুগল সার্চ অপ্টিমাইজেশন, পেশাদার মোবাইল-রেসপনসিভ ওয়েবসাইট (হোস্টিং ও এস এস এল সহ), সহজ অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা, হোয়াটস এপ ইন্টিগ্রেশন এবং সারা বছর স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া পোস্টিং ও অপ্টিমাইজেশন করা হয়। এতে প্রচলিত ব্যয়বহুল মার্কেটিংয়ের উপর নির্ভরতা কমে এবং রেফারেল-নির্ভর ধীরগতির বৃদ্ধির সমস্যাও কাটানো সম্ভব বলে দাবি সংস্থার।

তৃতীয় উদ্যোগটি হল নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন এটিও একটি এ আই-ম্যানেজড অনলাইন অন-ডিমান্ড ডাক্তার-রোগী অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম। এখানে রোগীরা সহজে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চিকিৎসকেরাও রিয়েল-টাইম এ আই সহায়তা পান, যা পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এবং চিকিৎসকদের প্রশাসনিক চাপ কমিয়ে রোগীসেবায় বেশি সময় দেওয়ার সুযোগ করে দিতেই এই তিনটি সমাধান তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park