1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

১৫ এপ্রিল (বুধবার) জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে আফরোজা খানম একথা জানিয়েছেন।

বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছ থেকে সনদ অর্জন করা হয়েছে। যেখানে আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান ও পরিচালনাগত উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

আফরোজা খানম আরও জানান, পূর্ণ সক্ষমতায় প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। প্রয়োজনীয় সব অপারেশনাল সুবিধাসহ টার্মিনালটি বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে। এরপর বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য চালু করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park