1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে।

মঙ্গলবার ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বাদ ফজর গাবতলায় প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়। 
কারখানা মালিক বাবু মল্লিক জানায়, মেশিনে ইলেক্ট্রিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লাখ টাকা হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় তাঁতী সমিতির. কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park