
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্ম‚ল করা সম্ভব নয় বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,এসিল্যান্ড আসাদুজ্জামান সরকার,কৃষি অফিসার মোমিনুল ইসলাম, ওসি তদন্ত জামাল উদ্দিন,পিআইও শিহাব উদ্দিন,একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুর রাজ্জাক, মিডিয়া কর্মীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ীরা বিত্তশালী বা সচেতন নাগরিকদের সন্তানদের টার্গেট করে। কারণ মাদক ব্যবসায় টাকা বেশি। তাই আমরা যারা ভাবছি “আমি ভালো আছি, আমার পরিবার সুরক্ষিত”Ñতারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। সন্তানদের খোঁজ রাখা, সন্তানরা কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা প্রতিটি মা-বাবার মৌলিক দায়িত্ব।