
মোঃকোরবান আলী রিপনঃ
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
তীব্র শীতের প্রকোপে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির–এর নেতৃত্ব ও উদ্যোগে উল্লাপাড়া লক্ষীপুর মাদ্রাসায় অধ্যয়নরত কিছু এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে উল্লাপাড়া লক্ষীপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম শিশির বলেন,
“শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করে অসহায় ও এতিম শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।