1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তঃজেলা ফুটবল উল্লাপাড়া উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তঃজেলা ফুটবল উল্লাপাড়া উদ্বোধন

মোঃ কোরবান আলী রিপন: উল্লাপাড়া প্রতিনিধি(সিরাজগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মোঃ কোরবান আলী রিপন: উল্লাপাড়া প্রতিনিধি(সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তঃজেলা সেমিফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
২৫ অক্টোবর শনিবার বিকাল ৩টায় বেতুয়া সোনালী সংসদ পূর্ণিমাগাতী আয়োজিত বীর মুক্তি যোদ্ধা এ্যাড: শামছুল আলমের সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আজাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম। আমি চাই, তারা ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অংশ নিক। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে যুক্ত করতে চাই।

সেমিফাইনাল খেলায় অংশ নেয় রাজশাহী একাদশ ও নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি একাদশ। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park