1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুল সালামের স্মরণসভা, ত্যাগী এই নেতাকে স্মরণে আবেগঘন পরিবেশ, নেতাকর্মীদের ঢল। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুল সালামের স্মরণসভা, ত্যাগী এই নেতাকে স্মরণে আবেগঘন পরিবেশ, নেতাকর্মীদের ঢল।

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৪১ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম আব্দুল সালামকে স্মরণ করে উল্লাপাড়ায় এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভাকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা মোঃ আজাদ হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মরহুম আব্দুল সালাম ছিলেন রাজপথের পরীক্ষিত সৈনিক ও তৃণমূলের জনপ্রিয় নেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদল ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সবসময় সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে নির্যাতন-হামলা-মামলার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে আব্দুল সালামের ত্যাগ, সংগ্রাম ও কর্মীদের প্রতি ভালোবাসা তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে আজও বাঁচিয়ে রেখেছে। তাঁর মতো ত্যাগী নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের চোখে-মুখে ছিল প্রিয় নেতাকে হারানোর বেদনা, আর স্মৃতিচারণে বারবার উঠে আসে তাঁর রাজনৈতিক সংগ্রাম, মানবিকতা ও দলীয় নিষ্ঠার নানা দিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park