
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা ।।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পৌর শহরের নারিচা এলাকা থেকে যানবাহনে বিশেষ তলাশি চালিয়ে পিস্তল ও গুলিসহ পুলিশের হাতে দু’যুবক গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের ভ‚তেরগাডি় এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)।গ্রেপ্তার করেন আমবাগান পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর আফজাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার এবং লাইন্সেবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার সকালে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, গভীর রাতে শহরের ওই সড়কটিতে অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাই সেদিন চেকপোস্টে বসিয়ে তলাশি চলাকালে তাদের অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা। বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।