
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গন সরগরম, ঠিক সেই মুহূর্তে মানবতা, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে উধুনিয়াবাসীর পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: লতিফুর রহমান লতিফ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ঈদ মোবারক।
এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। সুখী, সমৃদ্ধ ও আধুনিক উধুনিয়া ইউনিয়ন গঠনে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবা করার একটি মাধ্যম। ঈদের এই পবিত্র মুহূর্তে আমি উধুনিয়াবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তার এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একজন জনবান্ধব ও মানবিক নেতৃত্বের পরিচয় হিসেবে দেখছেন।
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে মো: লতিফুর রহমান লতিফ উধুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।