
শাহিন আলম,টেকনাফ উপজেলা প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২৪ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় টেকনাফ হাসপাতাল গেটের পূর্ব পাশে আল কাউসার জামে মসজিদের দ্বিতীয় তলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ পৌর শাখার কমিটি সম্পন্ন হয়। উক্ত বৈঠকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ পৌর শাখার উদ্যোগে পৌর আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক হাফেজ মোহাম্মদ ওসমান ও হাফেজ মাওলানা সাইদুল হাশিম এর সঞ্চালনায় কমিটি গঠন সভা’২৪ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেক জিহাদী ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ দক্ষিণ শাখার উপদেষ্টা মাওলানা মুহা. হাফিজুল্লাহ , আইসিএবি টেকনাফ দক্ষিণের সহ-সভাপতি রফিকুল ইসলাম রাফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ টেকনাফ দক্ষিণ শাখার প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি গত সেশনের কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন
সভাপতি:মাওলানা মোঃ আব্দুল্লাহ
সহ-সভাপতি: হাফেজ মোঃ ওসমান
সাধারণ সম্পাদক:হাফেজ মাওলানা সাইদুল হাশিম
সাংগঠনিক সম্পাদক:সাইফুল ইসলাম মুন্না।