1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ

মোঃ  হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ  হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় ইনতেফা কোম্পানির পক্ষ থেকে চার শতাধিক  কৃষকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার ( ২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে  মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রাঙ্গনে এ চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী   প্রোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন  সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন, ধুলিহর ইউনিয়নের কৃষি উপ সহকারী আসিফ পারভেজ, ব্রক্ষরাজপুর ইউনিয়নের কৃষি উপ সহকারী সুমন,ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন, সহকারী মার্কেটিং অফিসার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মার্কেট প্রোমোটর অফিসার, আলমগীর কবীর, নাহিদ হাসান, নাঈম,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর ম্যানেজার শাহজাহান আলী লিটন,শামীম টেইলার্স এর সত্ত্বাধিকারী ও ব্রক্ষরাজপুর পেশাজীবি পরিষদের দপ্তর সম্পাদক শমাীম আহম্মেদ লাভলু,প্রানী চিকিৎসক হুমায়ুন কবীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,  জলবায়ু পরিবর্তনে গাছ রোপনের কোন বিকল্প নেই।আমাদের প্রত্যেক এর উচিত প্রতিবছর কমপক্ষে দুইটি করে চারা রোপন করা।গাছ আমাদের দেয় অতি মূল্য বান অক্সিজেন ও গাছ গ্রহন করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড,গাছ রোপন করে গাছের প্রতি যত্নবান হতে হবে।গাছ আমাদের পরম বন্ধু,গাছ আমাদের ঝড়ঝাপসা থেকে রক্ষা করে। গাছের কারণেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়,আপনারা জানেন সাতক্ষীরার আম প্রতিবছর বাহিরের বিভিন্ন দেশে যায় সুতরাং এই আম ফলনকে  যায় সুতরাং এই আম ফলনকে কিভাবে বিস্তৃতি করা যায় তার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা যে কোন সময় আসবেন পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করবেন আর আমাদের কৃষি অফিসাররা আপনাদের সেবায় সব সময় নিজে থাকে তারা পরামর্শ প্রদান করে।ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন বলেন,ইনতেফা কোম্পানি কৃষকের কল্যানে অঙ্গীকারাবদ্ধ, আপনারা সবাই ইনতেফার পন্য ব্যবহার করবেন। এ সময় চাষীদের হাতে তুলে দেওয়া হয় একটি মেহগনি গাছের চারা ও আম গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park