1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানি মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানি মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য রাখায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানমাহিন মামলা দায়ের হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদী ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন জামায়াত নেতা আমির হামজা। এতে আমাদের নেতার ১শ কোটি টাকার মানহানি হয়েছে।

প্রিয় নেতা বিরুদ্ধে এমন অপপ্রচারের ন্যায় বিচারের জন্য দণ্ডবিধির ৫০০ ধারায় আদালতে মামলা দায়ের করেছি। বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়েছেন। বিকেলে আদেশ দেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park